শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

অনুসন্ধান ডেস্ক:: বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর টানা ছয় হারে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তাই বিশ্বকাপের জন্য এই ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তাই জয় পেতে মুখিয়ে আছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

অন্যদিকে হ্যাটট্রিক হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর নেদারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট ও ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানের জয়ে ছন্দে ফিরেছিল লঙ্কানরা। তবে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেট ও স্বাগতিক ভারতের কাছে ৩০২ রানের বিশাল ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে অনেকটা ছিটকে গেছে শ্রীলঙ্কা। কাগজে-কলমে টিকে আছে তাদের শেষ চারে খেলার সুযোগ। এই ম্যাচ জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় লঙ্কানরা। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে লঙ্কানরা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ: কুশাল পেরেরা, পথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধানাঞ্জায়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, কুশান রাজিথা ও দুশমন্থ চামিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯