মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নেপালে ভয়াবহ ভূমিকম্প কেড়ে নিলো ১২৮ জনের প্রাণ

নেপালে ভয়াবহ ভূমিকম্প কেড়ে নিলো ১২৮ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার (০৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল জাজারকটে যেটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪০২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। আর এর কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে। খবর দ্য ইকোনমিক টাইমস ও হিন্দুস্থান টাইমসের। এই ভূমিকম্পের কম্পন নেপালের সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরত্বে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।

নেপাল টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু পশ্চিম নেপালের জাজারকোট এবং রুকুম জেলায় মোট ৭০ জন নিহত হয়েছেন এবং ১৪০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। পশ্চিম রুকুমের প্রধান জেলা কর্মকর্তা হরি প্রসাদ পন্ত জানিয়েছেন, ভূমিকম্পের কারণে অসংখ্য বাড়িঘর ধসে রুকুম জেলায় অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া মোট ৩০ জন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পার্শ্ববর্তী জাজারকোট জেলায়, সরকারি প্রশাসনিক কর্মকর্তা হরিশ চন্দ্র শর্মা জানিয়েছেন, ভূমিকম্পের ফলে ৩৪ জনের মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। শনিবার (০৪ নভেম্বর) সকালে দেশটির প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল একটি মেডিকেল টিমের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। সেখানে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে নেপাল সেনাবাহিনী এবং নেপাল পুলিশের কর্মীরা। সূত্র: হিন্দুস্থান টাইমস, দ্য ইকোনমিক টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯