বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সকালেই জনারণ্য নয়াপল্টন

সকালেই জনারণ্য নয়াপল্টন

অনুসন্ধান ডেস্ক:: আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে এ মহাসমাবেশ শুরু হবে।

তবে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করে বিএনপি নেতাকর্মীরা। রাতে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। শনিবার ভোরে নয়াপল্টন যেন জনারণ্য। মহাসমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষের পথে। এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এবার যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

শনিবার সকাল ৮টার দিকে সরজমিন দেখা গেছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মঞ্চে উঠে ছবি তুলছেন, ভিডিও করছেন। সবার হাতে জাতীয় ও দলীয় পতাকা। তারা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়সহ বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনের দিকে যাচ্ছেন। তবে সেদিকে এগোনোর উপায় নেই। বেলা গড়াতেই এ জনসমাগম আরও বাড়বে বলে জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজকের মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯