বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গ্রেপ্তার, পুলিশি হয়রানির মধ্যে বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি

গ্রেপ্তার, পুলিশি হয়রানির মধ্যে বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি

অনুসন্ধান ডেস্ক:: সারা দেশে নেতা–কর্মীদের ধরপাকড়, রাজধানীর প্রবেশপথে তল্লাশি করা হলেও আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনেই মহাসমাবেশ করার ব্যাপারে অনড় বিএনপি। পুলিশ মহাসমাবেশের বিকল্প স্থান জানতে চাইলেও দলটি নয়াপল্টনের কথাই জানিয়ে দিয়েছে। সেখানে সমাবেশ করার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিএনপির নেতারা বলছেন, সারা দেশে নেতা–কর্মীদের গ্রেপ্তারসহ নানারকম পুলিশি হয়রানি চলছে। এতেই বোঝা যাচ্ছে, সামনে আরও কঠিন সময় আসছে। এই বাস্তবতা মেনেই নেতা–কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়বে।

উসকানির মতো কাজ থেকে বিরত থাকতে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে বাধা সৃষ্টি, পরিবহন চলাচল নিয়ন্ত্রণ, মোবাইল ফোন তল্লাশি, রাতে আবাসিক হোটেল, বাসা-বাড়ি ও মেসে তল্লাশি ও গুজব ছড়ানো হতে পারে। এসব মোকাবিলা করেই নেতা–কর্মীদের সতর্কতার সঙ্গে মহাসমাবেশে যোগ দিতে বলা হয়েছে। একজন গ্রেপ্তার হলে আরেকজনকে নেতৃত্ব দিতে বলা হয়েছে।

শনিবারের মহাসমাবেশের জন্য অন্য সমাবেশগুলোর মতই প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘দল আশা করছে নয়াপল্টনেই সমাবেশ করা যাবে। পুলিশ সহায়তা করবে। সমাবেশকে ঘিরে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সেটাই প্রত্যাশা। সরকার গোয়ার্তুমি করলে সমাবেশ সারা দেশে ছড়িয়ে পড়বে। বাধা সৃষ্টি করা হলে নানামুখী কর্মসূচি আসবে।’

বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দিলেও গতকাল পর্যন্ত অনুমতি পায়নি। ডিএমপি থেকে গতকাল চিঠি দিয়ে বিএনপির কাছে সমাবেশ শুরু ও শেষের সময়, সম্ভাব্য লোকসমাগম, সমাবেশের বিস্তৃতি, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ও দুটি বিকল্প ভেন্যুর নামসহ বিভিন্ন তথ্য চায়।

জবাবে বিএনপি অন্য সব তথ্য দিলেও ভেন্যুর বিষয়ে বলেছে, নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনেই সমাবেশের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অন্য কোনো স্থানে যাওয়া সম্ভব হবে না। চিঠিতে পশ্চিমে বিজয়নগর ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত সমাবেশে এক থেকে সোয়া লাখ লোকের সমাগম ঘটানোর কথা বলেছে বিএনপি।

এদিকে ডিএমপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, চার দফা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এবং আওয়ামী লীগকে (নয়াপল্টন ও বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে) তাদের পছন্দের জায়গাতেই সমাবেশ করতে দেওয়া হবে। বিএনপির নেতা–কর্মীরা ঝামেলা করলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন সন্ধ্যায় বৈঠক শেষে আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো লিখিতভাবে কোনো দলকে আমরা অনুমতি দেইনি। তবে একটা সিদ্ধান্তে পৌঁছেছি। যা আজ শুক্রবার বিকেলে দল দুটিকে জানানো হবে।’

ডিএমপির বৈঠক সূত্র জানায়, অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তা সামাল দেওয়ার বিষয়ে আলোচনা করে প্রস্তুতি নেওয়া হয়েছে। গত কয়েক দিনে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকের ও দাঙ্গা পুলিশকে প্রস্তুত করা হয়েছে। ওই দিন ডিএমপির সর্বোচ্চ সংখ্যক সদস্য মাঠে থাকবে। সমাবেশস্থলে সিসিটিভি ক্যামেরা, ড্রোন থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঢাকার প্রবেশপথে ব্যাপক তল্লাশি করা হবে। শহরে ও শহরের বাইরে চেকপোস্ট বসানো হবে। নিরাপত্তা নিশ্চিত করেই সমাবেশে আসা নেতা–কর্মীদের প্রবেশের সুযোগ দেওয়া হবে।

ধরপাকড় চলছেই
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির আরও প্রায় ২০০ নেতা–কর্মীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। মহাসমাবেশকে সামনে রেখে গ্রেপ্তারের পাশাপাশি নেতা–কর্মীদের পুলিশি হয়রানিরও অভিযোগ করেছে বিএনপি। বুধবার গভীর রাতে রাজধানীর একটি বাসা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলটির আরও ৩৩ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ দলটির।

যশোরে বুধবার মধ্যরাত থেকে গতকাল দুপুর পর্যন্ত বিএনপির ৪৪ নেতা–কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। ভাঙচুরেরও অভিযোগ করেছেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। এ ছাড়া গাইবান্ধায় ২০, ঠাকুরগাঁওয়ে ১৫, রাজশাহীতে ৮, পাবনায় ৭, ঝিনাইদহে ৬, টাঙ্গাইলে ৫ জনসহ কুষ্টিয়া, নওগাঁ, নেত্রকোণা, দিনাজপুর, রংপুর, কুমিল্লাসহ আরও অনেক জায়গায় বিএনপির নেতা–কর্মীদের গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে।
গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতা–কর্মীদের গণহারে গ্রেপ্তারের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯