শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ে

টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ে

অনুসন্ধান ডেস্ক: দুই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। কিন্তু সবশেষ ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরে চাপে আছে দলটি। জয়ের ধারায় ফিরতে আজ আফগানিস্তানের বিপক্ষে লড়াই তাদের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আফগানরা বিশ্বকাপে এখন পর্যন্ত যে ম্যাচটি জিতেছে, সেটাও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে! চেন্নাইয়ে আজ মুখোমুখি হচ্ছে এশিয়ার দল দুটি। সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

ম্যাচটিতে দুই দলেই একটি করে পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তানে মোহাম্মদ নেওয়াজের বদলে খেলবেন শাদাব খান আর আফগানিস্তানে ফজল হক ফারুকীর বদলে খেলবেন নুর আহমেদ। পাকিস্তান-আফগানিস্তান লড়াইয়ের সবশেষ ৫ ম্যাচ অনুযায়ী এগিয়ে রয়েছে বাবর আজমের দল। যেখানে ৫টিতেই জয় এসেছে পাকিস্তানের পক্ষে। চলতি বিশ্বকাপে দলটি ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে। অপরদিকে পিছিয়ে থাকা আফগানরা বিশ্বকাপে রয়েছে তলানিতে। ৪ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতে হাশমতউল্লাহ শাহিদির দল রয়েছে দশে।

এ দিকে এখন পর্যন্ত পাকিস্তান-আফগানিস্তান সর্বমোট ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি আফগান বাহিনী। তবে এবার বিশ্বকাপে দলটি সেই জয় খরা কাটাতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ সাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মির, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন-উল-হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯