মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তেজ’

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তেজ’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল,:: আরব সাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী এক ঘূর্ণিঝড় ‘তেজ’। এটি আগামী ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ভারতের মহারাষ্ট্রে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ থাকে। এই সময়ের মধ্যে সমুদ্র উপরিভাগের তাপমাত্রা উষ্ণ থেকে উষ্ণতর হওয়ার সম্ভাবনা।

যদিও আবহাওয়া বিজ্ঞানীরা এই ঘূর্ণিঝড় আছড়ে পড়া নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। দ্য ওয়েদার জানিয়েছে, বঙ্গোপসাগর, আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী ২১ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাঝড়টি শক্তিশালী আকার ধারণ করতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত পশ্চিম এবং উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। তার পর থেকেই নিম্নচাপের প্রভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে।

ভারতীয় আবহাওয়া অফিস আরও জানায়, এখন পর্যন্ত যা পূর্বাভাস মিলেছে, তাতে মুম্বাই এবং পুনেতে এটি সর্বাধিক প্রভাব ফেলতে পারে। তাপমাত্রা নেমে যেতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ২২ থেকে ২৩ অক্টোবর উপকূলীয় জেলাগুলোতে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এ ছাড়া শিগগিরই বঙ্গোপসাগরেরও খুব গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। এতে শুক্রবারের (২০ অক্টোবর) পর এটি প্রভাব ফেলতে পারে, ঊড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলে।

সূত্র: টাইমস নাউ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯