বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
থানা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

থানা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

অনুসন্ধান ডেস্ক:: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার তার লাশ উদ্ধার করা হয়। নিহত পুলিশ সদস্য মিল্টন কুণ্ড নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন ওই পুলিশ সদস্য। যোগদানের পর থেকেই অন্যমনস্ক ছিলেন। মঙ্গলবার রাতে থানার ষষ্ঠ তলা বিশিষ্ট বিল্ডিংয়ে তার শয়নকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

পুবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মিল্টন যখন পূবাইল থানায় ছিল তখন তাকে প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতে দেখতাম। সব সময় সবার থেকে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করতেন। তার সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেছিলাম। সে মানসিক সমস্যায় ভুগছে বলে জানিয়েছিলেন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, একজন পুলিশ সদস্য মারা গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯