বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাফনের কাপড় পরে পল্টনে সমাবেশে নেতাকর্মীরা

কাফনের কাপড় পরে পল্টনে সমাবেশে নেতাকর্মীরা

অনুসন্ধান ডেস্ক:: ‘খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে, বিএনপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে দলে দলে পল্টনে সমাবেশে আসছেন নেতাকর্মীরা। একদল নেতাকর্মীকে কাফনের কাপড় পরে সমাবেশে আসতে দেখা গেছে।

সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১৮ অক্টোবর) রাজধানীতে সমাবেশে ডাক দিয়েছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক ৩৬টি রাজনৈতিক দল। বিএনপির সমাবেশ দুপুর ২টা থেকে শুরুর কথা থাকলেও সকাল থেকেই দলে দলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী কেন্দ্রীয় ফোরামের ব্যানার হাতে কাফনের কাপড় পরে সমাবেশস্থলে যোগ দেন একদল নেতাকর্মী। মিছিলে তাদের স্লোগানে স্লোগানে উঠে আসে খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সরকারের পদত্যাগের দাবি।

কাফনের কাপড় পরে সমাবেশে আসা ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী কেন্দ্রীয় ফোরামের সভাপতি এনামুল হক মোল্লাহ বলেন, সরকারের হালে পানি নেই। আজকের পর থেকে সরকার পতনের এক দফা দাবি আদায়ে মাঠে থাকবে জাতীয়তাবাদী জাগ্রত জনতা। আমরা কাফনের কাপড় পরে এসেছি। সরকারকে একটা ম্যাসেজ দিতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পতন না ঘটা পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

সমাবেশ উপলক্ষ্যে সকাল ৭টার কিছু পর থেকে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু হয়। আশপাশের সড়কে লাগানো হয় মাইক। আর সমাবেশে অংশ নেওয়া সাধারণ নেতাকর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট। আর অপেক্ষাকৃত সিনিয়র নেতাদের বসার জন্য কিছু চেয়ারও রাখা হয়েছে। ঢাকা মহানগর বিএনপির আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির নেতারাও সমাবেশে অংশ নেবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, সমাবেশ থেকে একদিনের কর্মসূচির ঘোষণা আসতে পারে। দুর্গাপূজার পর আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ কর্মসূচি দেবে বিএনপি। সেই সমাবেশ থেকে সরকারের পদত্যাগের চূড়ান্ত আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে রাজধানী থেকে দলটির ২০ জনের বেশি নেতাকর্মীকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে। সমাবেশ নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নানান অপ্রচার চালাচ্ছে অভিযোগ করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯