বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আনসার সদস্যদের কাছে নৌকায় ভোট চাইলেন আমু

আনসার সদস্যদের কাছে নৌকায় ভোট চাইলেন আমু

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। সরকারের উন্নয়ন ধারাবাহিকতা চলমান রাখতে আনসার সদস্যদের কাছে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে আনসার ভিডিপি’র জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই সৃষ্টিকর্তা তাকে রক্ষা করেছে। শেখ হাসিনাকে আল্লাহ বাচিয়ে রেখেছে এ দেশের গনমানুষের সেবা করার জন্য।

আর তিনি (প্রধানমন্ত্রী) সেটা করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীণ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা প্রদানসহ গ্রামকে শহরে রুপ দিতে নিরলস ভাবে কাজ করছে বর্তমান সরকার। আনসার সদস্যরাও সরকারের সুবিধা পেয়ে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আনসার সদস্যদের অহব্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপির বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, ২২ আনসার ব্যাটালীয়ন পটুয়াখালী’র অধিনায়ক সদন চাকমা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার সাঈদ।এছাড়াও আমন্ত্রীত অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারমান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দিয়েছেন ঝালকাঠি জেলা আনসার কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন। জেলা প্রশাসকের পক্ষে সমাবেশে সভাপতিত্ব করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন।

আলোচনা অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ও সংগঠনের কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল তুলেদেন প্রধান অতিথি আমির হোসেন আমু। সমাবেশে ঝালকাঠির সকল উপজেলা আসনসার কর্মকরাগন, কমান্ডারগনসহ আনসার বিডিবি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেছেন আনসার বিডিবির ঝালকাঠি সদর।উপজেলা কর্মকর্তা মো. আল-আমিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯