শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাই আ.লীগ নেতা আটক

ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাই আ.লীগ নেতা আটক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ মাছ বিক্রির সময় তিন মাছ ব্যবসায়িকে আটক করে জরিমানার আওতায় নেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী’র উপস্থিতিতে পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনাটি ঘটেছে। নিষিদ্ধ মাছ ও আসামি ছিনিয়ে নেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা মোঃ হুমায়ুন কবিরকে (৪৫) আটক করেছে পুলিশ । ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মোঃ বশির গাজী জানান, চলমান ইলিশ সংরক্ষন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে তারা নিয়মিত মাছ বাজার মনিটরিং করেন।

একই ভাবে শনিবার কালিশুরির কুমারখালী মাছ বাজার পরিদর্শনে যান। এ সময় তিন মাছ ব্যবসায়ির কাছে নিষিদ্ধ ইলিশ ও সামুদ্রিক মাছ পাওয়া গেলে তাদের মাছ আটক করা হয় এবং তাদের জরিমানার আওতায় নেয়া হয়। এ সময় হঠাৎ স্থানীয় এক ব্যক্তি নেতার মতো আবির্ভূত হয়ে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এবং মাছ ও আসামিদের সরিয়ে দেন। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

তবে অভিযুক্ত মাছ ব্যবসায়িদের আটক করা সম্ভব হয়নি। জানা গেছে, আটককৃত মোঃ হুমায়ুন কবির কালিশুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড শিবপুর গ্রামের নবী আলী সরদারের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার থানা হেফাজতে রেখে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯