মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বস্তাভর্তি খুচরা পয়সা নিয়ে আইফোন ১৫ কিনতে গেলেন ‘ভিখারি’

বস্তাভর্তি খুচরা পয়সা নিয়ে আইফোন ১৫ কিনতে গেলেন ‘ভিখারি’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পরনে নোংরা ও ছেড়া জামাকাপড়। গা ভর্তি ময়লা, মুখে-গলায় কাল। চুল এলোমেলো। এক কথায় দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকা ভবঘুরে ভিক্ষুক। সেই ভিক্ষুক ঢুকলেন আইফোনের শো-রুমে। যতদ্রুত খুচরা পয়সা দিয়ে নোংরা ভিক্ষুককে বিদায় করতে দৌড়ে আসেন দোকানকর্মীরা।

কিন্তু ওই ভিক্ষুকের কথায় রীতিমতো চমকে ওঠেন দোকানকর্মীরা। বলে কি এই ভিখারি! ভুল শোনেননি তো তারা! ভিক্ষুক জানান, তিনি আইফোন ১৫ কিনতে এসেছেন। বলেই একটি বস্তা থেকে অগণিত কয়েন ফ্লোরে ঢেলে দেন। কয়েনগুলো গুনলে লাখ টাকার বেশি হবে বলে জানান তিনি।

সম্প্রতি ভারতের রাজস্থানের যোধপুরে একটি দোকানের এই ঘটনা ঘটে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। অবশ্য গোটা ঘটনাই ছিল ওই ভিখারির পূর্বপরিকল্পিত। তিনি কোনো ছিন্নমূল, ভবঘুরে বা ভিক্ষুক নন, তিনি একজন ইউটিউবার।

আইফোন ১৫ কিনতে এমন কাণ্ড ঘটিয়ে তা নিজের ইউটিউবে প্রচারই ছিল তার উদ্দেশ্য। সেজন্য ভিক্ষুকের বেশ ধারণ করে মোবাইলফোন শো-রুমে গিয়েছিলেন তিনি। বিক্রেতাদের চমকে দিতে ও তাদের প্রতিক্রিয়া দেখতে গিয়েছিলেন তিনি।

সেক্ষেত্রে পুরোপুরি সফল এই ইউটিউবার। প্রথমে চমকে যায় দোকানকর্মীরা। পরে খুচরা পয়সা দেখে তাদের চোখ ছানাবড়া। খুচরা পয়সার বিনিময়ে আইফোন বিক্রি করতে প্রথমে রাজি হননি বিক্রেতারা। অনেক অনুরোধের পর তারা রাজি হন।

রাজি হওয়া মাত্রই ওই ইউটিউবার নিজের পরিচয় দেন। এরপর পয়সাগুলো থরে থরে সাজিয়ে গোনা শুরু করেন দোকানকর্মীরা। এবং সেই পয়সাগুলো দিয়ে আইফোন কেনেন ভিখারিবেশী ওই ইউটিউবার। গোটা ঘটনাই নেটিজেনদের মনে ধরেছে। ‘এক্সপেরিমেন্ট কিং’ নামে তার ইউটিউব চ্যানেল ভিডিওটি পোস্টের পর ইতোমধ্যে ৩৬ লাখ ভিউ হয়ে গেছে। মন্তব্যের ঘরে অনেকেই ইউটিউবারের অভিনয়ের প্রশংসা করেছেন।

তথ্যসূত্র: এআরওয়াই নিউজ, আনন্দবাজার পত্রিকা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯