বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করে ভেঙে দেওয়া হলো হাত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করে ভেঙে দেওয়া হলো হাত

অনুসন্ধান ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলে এক ছাত্রকে রাতে কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। মুকুল আহমেদ নামে ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের ওই ছাত্রকে বেদম মারধর করেছে একই বিভাগের সিনিয়ররা।

ছাত্রটির একটি হাত ভেঙে গেছে। শুক্রবার (১৩ অক্টোবর) মুকুলকে সহপাঠীরা শের–ই–বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অভিযুক্ত মঞ্জু ও সিহাব বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী।শুক্রবার রাতে যোগাযোগ করা হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, তিনি জেনেছেন যে বঙ্গবন্ধু হলে এক ছাত্রকে মারধর করা হয়েছে। ঘটনার সত্যতাও পাওয়া গেছে। ওই ছাত্রকে দেখতে প্রভোস্ট হাসপাতালেও গিয়েছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন মুকুল জানান, তিনি মেসেঞ্জারে জুনিয়রদের বুঝিয়েছেন যে,৮ম ব্যাচের ছাত্ররা বাড়াবাড়ি করছেন। তাঁদের ডাকে কারও সাড়া দেওয়া উচিত হবে না।—এমন অভিযোগে ইংরেজি বিভাগের ৮ম ব্যাচের তাঞ্জিদ মঞ্জু এবং সিহাব উদ্দিন তাঁকে তাঁদের ৪০১৮ নং কক্ষে ডেকে নেন। সেখানে গভীর রাত পর্যন্ত আটকে রেখে নির্যাতন করেন। পাইপ দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙে দিয়েছেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। সকালে সহপাঠীরা তাঁকে উদ্ধার করে গোপনে হাসপাতালে ভর্তি করেন।

শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগে গিয়ে কথা হয় চিকিৎসাধীন মুকুলের সঙ্গে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিশ্ববিদ্যালয়ে এসেছেন বাবা–মায়ের স্বপ্ন পূরণ করতে, কিন্তু এখন পঙ্গু হতে চলেছেন। অথচ তাঁর পাশে কেউ নেই। কী জবাব দেবেন পরিবারকে!

অভিযুক্ত সিহাব উদ্দিনের ব্যবহৃত ফোন নম্বরে কল করা হলে, ওপাশ বলা হয়—তিনি সিহাব নন, ভুল নম্বরে কল এসেছে। মঞ্জুর ব্যবহৃত নম্বরে কল করা হলে ওপার থেকে বলা হয়, তিনি ফোনের কাছাকাছি নেই।ক্যাম্পাসে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি শেরে বাংলা হলে রাতের আঁধারে হামলার ঘটনায়ও নেতৃত্ব দিয়েছেন মঞ্জু ও সিহাব। তাঁরা ক্যাম্পাস ছাত্রলীগের সক্রিয় কর্মী।

এ ব্যাপারে জানতে চাইলে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন বলেন, ছাত্রকে মারধরের ঘটনা তাঁর জানা নেই। সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেছেন। তাঁকে জানানো হয়েছে, তাঁর হলে এ রকম কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। পরে রাতে আবার যোগাযোগ করা হলে প্রভোস্ট বলেন, ভুক্তভোগী ছাত্র (মুকুল) দুপুরে হল থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয়েছেন বলে তিনি জেনেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯