বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইলিশ রক্ষা অভিযান: তেতুলিয়া নদীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

ইলিশ রক্ষা অভিযান: তেতুলিয়া নদীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

অনুসন্ধান ডেস্ক:: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযান গিয়ে হামলার শিকার হয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নদীর মোস্তফাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তানভীর আহমেদ। এ হামলায় উপজেলা মৎস্য বিভাগের ট্রলারের মাঝি রবিউল হাসান, সুমন সরদার ও মো. সুজন আহত হয়েছেন।

এ ছাড়াও আটক করা দুইটি ইঞ্জিনচালিত নৌকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন। তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) তানভীর আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তেতুলিয়া নদীতে অভিযান চালায়।

“নদীতে মাছ শিকার করা জেলেদের ধাওয়া করে তিনটি ইঞ্জিনচালিতসহ পাঁচটি নৌকা ও কারেন্ট জাল উদ্ধার করেন। এ সময় ১৫০/২০০ নারী-পুরুষ এসে তাদের ওপর হামলা করেন। এ সময় তারা দুইটি ইঞ্জিনচালিত নৌকা ছিনিয়ে নেন।” নৌকা দুইটি রক্ষা করতে এগিয়ে গেলে তিন মাঝিকে পিটিয়েছে হামলাকারীরা; এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তানভীর আহমেদ বলেন, “হামলার পর একটি ইঞ্জিন চালিতসহ তিনটি নৌকা ও তিনটি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। হামলায় কেউ গুরতর আহত হয়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।” কারেন্ট জাল পুড়িয়ে এবং নৌকা তিনটি নিলামে বিক্রি করা হবে। এ ঘটনায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯