শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশের ইনিংস থেমেছে ২৪৫ রানে

বাংলাদেশের ইনিংস থেমেছে ২৪৫ রানে

বাংলাদেশের ইনিংস থেমেছে ২৪৫ রানে
বাংলাদেশের ইনিংস থেমেছে ২৪৫ রানে

বাংলাদেশের ইনিংস আর বিপর্যয় যেন প্রতিশব্দ হয়ে গেছে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যতিক্রম কিছু দেখা যায়নি। শুরুতে বিপর্যয় মাঝে একটি জুটি, শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমেছে ২৪৫ রানে।

প্রথম বলে আউট হয়ে ফেরেন লিটন দাস। দ্বিতীয় উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিমের জুটি ৪০ রানের। তানজিদ ১৬ রানে লকি ফার্গুসনের বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়েছেন। এরপরই একই পথ অনুসরণ করেছেন মিরাজ (৩০) ও নাজমুল হোসেন শান্ত (৭)।

ইনিংসের শুরুতে ৫৬ রান তুলতে ৪ উইকেট নেই।

এখান থেকে সাকিব আল হাসান ও মুশফিকের রহিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দুজনের ৯৬ রানের জুটি ভাঙার পর আবার বিপর্যয়। জুটিটা ভাঙে সাকিব আল হাসানের বিদায়ে। ৪০ রান করে আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। দলীয় ১৭৫ রানে রানে ফিরেছেন তিনি। ম্যাট হেনরির নিচু হয়ে আসা বলের নাগাল না পেয়ে বোল্ড হয়েছেন মুশফিক। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। মুশফিক ইনিংসটি সাজান ছয় চার ও দুই ছক্কায়।

বাংলাদেশের ইনিংসটা ভদস্থ চেহারা পেয়েছে মূলত মাহমুদ উল্লাহ রিয়াদের অপরাজিত ৪১ রানের ইনিংসে। মাহমুদ উল্লাহর ৪৯ বলের ইনিংসে দুই চার ও দুই ছক্কা। এর আগে ১৯ বলে দুই ছক্কায় ১৭ রানের ক্যামিং ইনিংস খেলেছেন তাসকিন আহমেদ। এখন দেখার বিষয়, ২৪৫ রান হাতে নিয়ে বোলাররা কতটা লড়াই করতে পারেন। মুশফিকের আউটের পর দলকে টানতে পারেননি তাওহিদ হৃদয়। ২৫ বলে ১৩ রানে আউট হয়েছেন তাওহিদ। ট্রেন্ট বোল্টের বলে মিচেল স্যাণ্টনারের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯