শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শান্ত-মিরাজে জয়ের পথে বাংলাদেশ

শান্ত-মিরাজে জয়ের পথে বাংলাদেশ

অনুসন্ধান ডেস্ক:: অল্প রানে আফগানিস্তানকে আটকের পর লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই দুই ওপেনারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ততে জয়ের পথে টাইগার বাহিনী। শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান।

ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৫৬ রানে সবকটি উইকেট হারায় আফগান বাহিনী। ১৫৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২৭ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে সাকিব আল হাসানের দল। নাজিবুল্লাহ জাদরানের থ্রোয়ে রানআউট হয়ে ফেরেন পাঁচ রান করা তানজিদ। লিটনও তার পথ ধরেন দ্রুত। ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে ১৩ রানে আউট হন ডানহাতি এই ওপেনার।

শুরুর সেই ধাক্কা কাটিয়ে টাইগারদের জয়ের পথে নিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হাসান শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৩ রান। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করা মিরাজ ৫০ ও শান্ত ২৯ রানে ব্যাট করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯