শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বের অন্যতম এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রতিমন্ত্রী

বিশ্বের অন্যতম এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রতিমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, আজ আমাদের অর্জনের খাতায় যুক্ত হলো হযরত শাহজালালের তৃতীয় টার্মিনাল। উন্নয়ন ও সমৃদ্ধির মধ্যে দিয়ে দেশের আকাশ পথের পরিধি বাড়ছে। বিমানবন্দরের থার্ড টার্মিনাল তারই বাস্তব প্রতিচ্ছবি। আমাদের লক্ষ্য বাংলাদেশকে বিশ্বের অন্যতম এভিয়েশন হাবে পরিণত করা। শনিবার (০৭ অক্টোবর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের এভিয়েশন সেক্টরে আজ অত্যন্ত আনন্দের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন বাংলাদেশের জাগরণের অনুপ্রেরণার উৎস। তারই কন্যার হাতে আজ সে উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে৷

প্রতিমন্ত্রী বলেন, নির্মাণ কাজ এগিয়ে নেওয়া এত সহজ ছিল না৷ কাজ শুরুর কিছুদিন পর ভয়াবহ করোনায় সব বন্ধ হয়ে যায়। কিন্তু, এই টার্মিনাল নির্মাণের কাজ বন্ধ হয়নি। এর মাধ্যমে বছরে ১২ মিলিয়ন যাত্রী ও পরে ১৪ মিলিয়ন যাত্রী চলাচল করতে পারবেন৷ এই এলাকায় সরকারের পরিকল্পনাধীন বিমানবন্দর সম্প্রসারণের আওতায় টানেল নির্মাণ করা হচ্ছে। দেশের ব্যবসা, বাণিজ্য ও উন্নয়ন ও যাত্রী পরিবহনে এই বিমানবন্দর ভূমিকা রাখবে৷

দেশের প্রতিটি খাত উন্নয়নে বদলে গেছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের গর্বিত অংশীদার দেশের এভিয়েশন খাত। গত ১০ বছরে এভিয়েশন খাত অনেক এগিয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯