শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মদপান করে মন্দিরে মাতলামি করলেই ব্যবস্থা: এসপি

মদপান করে মন্দিরে মাতলামি করলেই ব্যবস্থা: এসপি

অনুসন্ধান ডেস্ক:: চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, মদপান করে মন্দিরে প্রবেশ করে মাতলামি করা যাবে না। মন্দিরে ধর্মীয় ভাবাবেগ ধরে রাখতে হবে। কেউ ধর্মীয় ভাবাবেগের পরিবেশ মাতলামি করে নষ্ট করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন পুলিশ সুপার। বুধবার (৪ অক্টোবর) বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার আরও বলেন, ‘প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশ ও নিজস্ব স্বেচ্ছাসেবক পাহারায় থাকবেন। স্বেচ্ছাসেবকদের অবশ্যই নির্দিষ্ট ব্যাজ পরতে হবে। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে যার যার ধর্মীয় উৎসব সে সে সুন্দরভাবে পালন করবে। এ বিষযে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সার্বিক সহযোগিতা করবে।’

তিনি বলেন, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসাতে হবে। ২৪ ঘণ্টা সিসি ক্যামেরায় মনিটরিং করা হবে। পুরুষ ও নারীরা আলাদা আলাদাভাবে মন্দিরে আসতে হবে। কেউ মাদক সেবন করতে পারবেন না। কোনো মসজিদের পাশে মণ্ডপ হলে নামাজ ও আজানের সময় মন্দিরে গান-বাজনা, বাদ্যযন্ত্র বাজানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা প্রমুখ। এবার চুয়াডাঙ্গায় মোট ১২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার উৎসব হবে। এরমধ্যে সদরে ২১টি, আলমডাঙ্গায় ৩৯টি, দামুড়হুদায় ১৪টি, দর্শনায় ১৯টি ও জীবননগরে ২৮টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯