বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে শিক্ষার্থীরা দেখছেন বোর্ডের খাতা: ফেসবুকে ভাসছে সেলফির ছবি

বরিশালে শিক্ষার্থীরা দেখছেন বোর্ডের খাতা: ফেসবুকে ভাসছে সেলফির ছবি

অনুসন্ধান ডেস্ক:  বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের দিয়ে চলতি এইচএসসি পরীক্ষার কারিগরি শিক্ষাবোর্ডের খাতা দেখানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। খাতা দেখার সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শিক্ষার্থীরা। এতে মুহূর্তে বিষয়টি ভাইরাল হয়ে যায়।

বুধবার (৪ অক্টোবর) সকালে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে। আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের মোহনকাঠি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের কারিগরি বিএম শাখায় এ ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষার কারিগরি শিক্ষাবোর্ডের বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) শাখার খাতা মূল্যায়নের দায়িত্ব পান মোহনকাঠি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখার প্রভাষক গোপাল মণ্ডল। তিনি নিজে বোর্ডের খাতা না দেখে তার কলেজের শিক্ষার্থীদের সেই খাতা মূল্যায়নের দায়িত্ব দেন। শিক্ষার্থীরা খাতা পেয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

 

jagonews24

 

ভাইরাল ছবিতে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে একজন এক হাতে মোবাইলে সেলফি তুলছেন। অন্যরা বোর্ডের খাতা মূল্যায়নের জন্য খাতা নিয়ে বসে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের একজন শিক্ষক বলেন, ‘বোর্ডের খাতা শিক্ষার্থীদের দিয়ে চরম ভুল করেছেন প্রভাষক গোপাল মণ্ডল। তার এ সামান্য ভুলের কারণে একজন পরীক্ষার্থীর ফলাফল আটকে যেতে পারে।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক গোপাল মণ্ডল বলেন, ‘কয়েকটি শিট পূরণ করতে কয়েকজন শিক্ষার্থীকে সহযোগিতা করার জন্য বলেছিলাম। এটা আমার ভুল হয়েছে।’ খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতার প্রমাণ পেয়েছেন। তিনি বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

jagonews24

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, বোর্ডের পরীক্ষার খাতা দেখার জন্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখানো কোনোভাবেই ঠিক হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯