বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু

পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু

অনুসন্ধান ডেস্ক: নগরের চান্দগাঁও থানা পুলিশ হেফাজতে থাকা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক সৈয়দ মোহাম্মদ শহিদুল্লা মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম। সৈয়দ মোহাম্মদ শহিদুল্লার ছোট ছেলে নাফিজ শহীদ বলেন, রাত আটটা থেকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার বাড়ির পাশে দুইটি পুলিশের গাড়ি ছিল।

রাত সাড়ে এগারোটার দিকে বাবাকে বাড়ি থেকে সিভিল পোশাকে পুলিশ আটক করে নিয়ে যায়। কেন নিয়ে যাচ্ছে, ওয়ারেন্ট আছে কি-না, এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। শুধু বলেছে, থানায় মামলা আছে। একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাবাকে ধস্তাধস্তি করে থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, বাবা অসুস্থ, হার্টের সমস্যা ছিল। সঙ্গে সঙ্গে আমার চাচারা থানায় যান। তিনি হার্টের রোগী, ইনহেলার আর ওষুধ লাগে সবসময়। বাবাকে থানায় নেওয়ার সঙ্গে সঙ্গে মূল ফটক বন্ধ করে দেয়। ইনহেলার ও ওষুধ বাবার কাছে পৌঁছাতে দেয়নি। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত করা হবে।

ওসি মো.খাইরুল ইসলাম বলেন, ওয়ারেন্টমূলে সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি বয়োজ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং আমাদের পরিচিত ছিলেন। যথাযথ সম্মান দিয়ে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তাঁকে আমার রুমে নিয়ে বসানো হয়েছিল। সেখানে অসুস্থতা অনুভব করায় নিয়ম অনুসারে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় সিএনজি অটোরিকশা করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯