বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

বরিশালে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

অনুসন্ধান ডেস্ক::: বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী এলাকার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, রহিমা বেগম (২৫), রিনা দাস (৫৫), ঝর্না দাস (২৫), প্রিয়াংকা (২২), পূর্নিমা (২২) ও ট্রাকের হেলপার সাকির হোসেন (১৯)। এছাড়া বাকি ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বরিশাল থেকে পয়সারহাটগামী লোকাল বাস ঝিনুক (বরিশাল মেট্রো-ব ১১০০-৪৭) যাত্রী নিয়ে পয়সারহাট বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-২৩০৪) উপজেলার আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী এলাকার মডেল মসজিদ সংলগ্ন মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯