বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালীতে ডিবির পোশাক পরে ডাকাতি: ফেরার পথে ৩ ভুয়া ডিবি আটক

পটুয়াখালীতে ডিবির পোশাক পরে ডাকাতি: ফেরার পথে ৩ ভুয়া ডিবি আটক

অনুসন্ধান ডেস্ক:: পটুয়াখালীর দুমকিতে ডাকাতি করে ফেরার পথে ডিবি পরিচয়ে মো. খলিলুর রহমান (৪৫), মো. রিপন (৩৫), মো. রুবেল (৩০) নামে তিনজনকে ৪ লাখ ১৭ হাজার টাকা, ডিবির পোশাক ও ওয়াকিটকিসহ আটক করেছে পুলিশ।রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃত খলিল পটুয়াখালীর দশমিনা থানার রাম বল্লব এলাকার হাসেমের ছেলে, রিপন পটুয়াখালী সদর থানার সোহরাব হোসেনের ছেলে এবং রুবেল জেলার মির্জাগঞ্জের আউয়াল বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ঢাকায় ডিবির পোশাক পরে ডাকাতি শেষে ৬ জনের ডাকাত দল একটি প্রাইভেটকার নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় ধরা খায় তারা। পরে তাদের পরিচয় জানতে চাইলে গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং বাকি তিনজন পালিয়ে যায়।

পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ লাখ ১৭ হাজার টাকা ও ডিবির পোশাক এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়। প্রাইভেটকারটিও জব্দ করা হয়। দুমকি থানার ওসি মো. আব্দুল হান্নান বরিশালটাইমসকে বলেন, তারা ডিবি পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করত। এই চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯