বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সরকারি বইভর্তি পিকআপ জনতার হাতে আটক

সরকারি বইভর্তি পিকআপ জনতার হাতে আটক

অনুসন্ধান ডেস্ক:: নান্দাইলে সরকারি পাঠ্যবই, খাতাপত্র বিক্রির সময় পিকআপসহ আটক করেছে জনতা। এগুলো আনোয়ার হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ২০২১, ’২২ ও ’২৩ শিক্ষাবর্ষের। অভিযোগ রয়েছে, এসব বিক্রির সঙ্গে প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক নাজিমুদ্দিন জড়িত। উপজেলা প্রশাসন বইগুলো জব্দ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে বইভর্তি পিকআপ বিদ্যালয় থেকে বের হওয়ার সময় স্থানীয়দের সহায়তায় আটক করেন ইউনিয়ন আনসার কমান্ডার কাজিমুদ্দিন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, চরবেতাগৈর ইউপির সামনে খোলা জায়গায় বইভর্তি পিকআপটি আটকে রাখা হয়েছে। কয়েকজন গ্রাম পুলিশ পিকআপটি পাহারা দিচ্ছে।

এলাকাবাসী জানান, পিকআপটি বিদ্যালয় থেকে বের হওয়ার পর ইউনিয়ন আনসার বাহিনীর কমান্ডার কাজিমুদ্দিনের নজরে পড়ে। স্থানীয়দের প্রশ্ন, বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিদ্যালয় ছুটি ছিল। ছুটির দিনে কী করে এত বই বিক্রি করা হচ্ছিল! এক পর্যায়ে সরকারি বই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সহকারী শিক্ষক নাজিমুদ্দিনের বিচার চেয়ে বিক্ষোভ করেন তারা।

তবে প্রধান শিক্ষকের ভাষ্য, গত ১৫ সেপ্টেম্বর পরিচালনা কমিটির সভায় পুরোনো বইগুলো বিক্রির সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পরিচালনা কমিটির সভাপতি ইয়াসের খান চৌধুরী জানান, বই বিক্রির কোনো সিদ্ধান্ত হয়নি। কমিটির অভিভাবক প্রতিনিধি আল আমীন মণ্ডল বলেন, বই বিক্রির সিদ্ধান্ত তো দূরের কথা; সভায় এ সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯