বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

বরিশালে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল নগরের পশ্চিম কাউনিয়ায় ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে হাজেরা খাতুন স্কুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস (৫৯) ও হাবিব (৩৮) ওই এলাকার কন্ট্রাক্টর বাড়ির মামুন চৌধুরীর বাসায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের আধারে কন্ট্রাক্টর বাড়ির একটি পুকুর ভরাট করার কাজ করছিলেন শ্রমিকরা। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রাক পুকুর ভরাটের জন্য বালু নিয়ে আসে ও একটি একটি করে ট্রাক থেকে বালু পুকুরে ফেলা হচ্ছিল। আর সেই বালু সরানোর কাজ করছিলেন ইউনুস-হাবিবসহ শ্রমিকরা।

ঘটনার সময় একটি ট্রাকের পেছনের চাকার পাশ থেকে বালু সরানোর কাজ করছিলেন ইউনুস ও হাবিব। এ সময় ট্রাকটি পেছনের দিকে গেলে চাকার নিচে চাপা পড়েন ইউনুস ও হাবিব। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাকার নিচে চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করি। ট্রাকটিকে তার চালক পেছনে নিয়েছিলেন না কি নিজ থেকে পেছনে চলে যায় সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। তবে খুব ভয়ানকভাবে ট্রাকের পেছনের চাকার নিচে দুই শ্রমিক চাপা পড়ে।

এ বিষয়ে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯