শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: পরিত্যক্ত বাথরুম থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার

বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: পরিত্যক্ত বাথরুম থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের তাড়া খেয়ে পরিত্যক্ত টয়লেটে ২০ কেজি গাঁজার বস্তা ফেলে গাড়িসহ পালিয়ে গেছে মাদক বিক্রেতারা। তবে মাদক বিক্রেতারা পালিয়ে রক্ষা পেলেও ব্যাপক অনুসন্ধানের পর বুধবার বিকেল পাঁচটার দিকে বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড নবীনগর এলাকার রায়ের বাড়ির বাগানে একটি পরিত্যক্ত টয়লেট থেকে গাঁজার বস্তা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের গোয়েন্দা শাখার সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে গৌরনদীর ভূরঘাটা এলাকায় ওৎপেতে একটি অভিযানিক দল নিয়ে অপেক্ষা করছিলাম। বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে বানারীপাড়াগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকারকে অভিযানিকদল থামানোর চেষ্টা করলেও বেপরোয়াগতিতে প্রাইভেটকারটি ঘটনাস্থল ত্যাগ করে। অভিযানিক দল পিছু নিলে প্রাইভেটকার মহাসড়কের পাশ্ববর্তী টরকীর নবীনগর এলাকার রায় বাড়ির একটি পরিত্যক্ত বাথরুমের মধ্যে বস্তা ভর্তি গাঁজা রেখে আমদানিকারকরা পালিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুজি করে বস্তাভর্তি ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বানারীপাড়া উপজেলার চিহ্নিত মাদক সম্রাট মোঃ সোহেল ওরফে ল্যাংরা সোহেল কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে এসব মাদকদ্রব্য আমদানি করছিলেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯