মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে নিহত ১১৩

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে নিহত ১১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ অঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে অন্তত ১১৩ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে। ইরাকের জরুরি পরিষেবা সংস্থা ও স্থানীয় কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন।

নিনেভেহর ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক বলেন, এ পর্যন্ত ১১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রদেশটির গভর্নর নিজিম আল জুবোরি জানিয়েছেন, এখনো মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে তিনি মনে করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আগুন ছড়িয়ে পড়ার সময় প্রায় ১ হাজার অতিথি ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর বলেছেন, দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা করা হচ্ছে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, আতশবাজি থেকে হলরুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয় এবং ভবনের ছাদে দাহ্য প্যানেলগুলো আগুন আরও ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকতে পারে। আগুনে হলের কিছু অংশ ধসে পড়ে। সস্তা নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

এক জন প্রত্যক্ষদর্শী জানান বর-কনে যখন নাচছিল তখন আতশবাজি ছুঁড়া হয় যা সিলিংয়ে আঘাত করতে শুরু করেছিল এই সময় পুরো হলটিতে আগুন জ্বলে উঠে। হামদানিয়াহর অবস্থান মসুলের শহর বাইরে রাজধানী বাগদাদ থেকে এর দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯