বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভূমি অফিসের টিন বিক্রি করলেন সেই এসিল্যান্ড

ভূমি অফিসের টিন বিক্রি করলেন সেই এসিল্যান্ড

অনুসন্ধান ডেস্ক:: পিরোজপুরের নাজিরপুরে নামজারিতে ঘুসের নির্দেশনা দেওয়ার কথোপকথন ভাইরাল হওয়া সেই এসিল্যান্ডের বিরুদ্ধে এবার নিজ অফিসের সম্প্রসারিত ভবনের টিন ও লোহার মালামাল বিক্রির অভিযোগ উঠেছে। তবে এসিল্যান্ড মো. মাসুদুর রহমানের দাবি, তিনি মালামালগুলো বিক্রি করেননি। ওই ভবনের সংস্কারের মিস্ত্রির মজুরি বাবদ টিন ও লোহার অ্যাংগেল দেওয়া হয়েছে।

জানা গেছে, একেএমএ আউয়াল এমপি থাকাকালে উপজেলা ভূমি অফিসসংলগ্ন ৪ শতাংশ খাসজমি দখল করে একটি দ্বিতল পাকা ভবন তৈরি করেন। প্রায় ৪ বছর আগে তা নিয়ে দুদকে মামলা হয়। এরপর উপজেলা ভূমি অফিস ভবনটি নিজেদের দখলে নেয়। ৫ জুন জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওই ভবনসহ ৪টি ভবন সংস্কারের জন্য সাড়ে ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

ওই ভূমি অফিসসংলগ্ন ব্যবসায়ী মো. ফরিদ বেপারী বলেন, ভবনের চালে উন্নতমানের প্রায় ২০ বান্ডিল টিন ও এক টনের বেশি লোহার অ্যাংগেল ছিল। শনিবার বিকালে দেখি ভবন সংস্কারে নিয়োজিত মিস্ত্রির লোকজন তা নিয়ে যাচ্ছেন। প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল ওই ভবনের সামনে বেশকিছু দিন পড়ে ছিল।

ওই ভবন সংস্কারের কাজের দায়িত্বে থাকা মিস্ত্রি মো. ইলিয়াস হোসেন শেখ বলেন, ভবন সংস্কারের মজুরি ৭৮ হাজার টাকা বাবদ এসিল্যান্ড তাকে ওই মালামাল দিয়েছেন। তাতে ওই মিস্ত্রির লোকসান হয়েছে বলে তিনি দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জিব দাস বলেন, বিধি মোতাবেক সরকারি কোনো মালামাল এসিল্যান্ড একা বিক্রি করতে পারেন না। ওই মালামাল জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিক্রির বিধান রয়েছে।

এসিল্যান্ড মো. মাসুদুর রহমন ৮ জুন নাজিরপুরে যোগাদান করেন। এর আগে তিনি সিরাজগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। এসিল্যান্ড তহশিলদারদের সঙ্গে মিউটেশন বাবদ ঘুসের টাকা নেওয়ার বিষয় নির্ধারণ ও তার থেকে তাকে দেওয়া নিয়ে একটি কথোপকথন ভাইরাল হয়। এনিয়ে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেলে ওই এসিল্যান্ডকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯