বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাটি খুঁড়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার: শাশুড়ি-জামাই গ্রেপ্তার

মাটি খুঁড়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার: শাশুড়ি-জামাই গ্রেপ্তার

অনুসন্ধান ডেস্ক:: পটুয়াখালীর দুমকিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এবং জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। শনিবার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামে একটি বাড়ির বাগানের মাটি খুঁড়ে এগুলো উদ্ধার করা হয়।

আটক দুই মাদককারবারি হলেন, সাতানী গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামের মোহসীন শেখ (৩৮)। আটক ব্যক্তিরা সম্পর্কে শাশুড়ি-জামাই। অভিযান টের পেয়ে পালিয়ে যান আলেয়া বেগমের স্বামী আব্দুল মন্নান হাওলাদার ও ছেলে রিপন।

পটুয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, অভিযানে বাগানের মাটি খুঁড়ে চারটি পলিপ্যাকের মধ্যে ১০০ পিস করে মোট ৪০০ পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, যে বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার হয়েছে, ওই বাড়ির লোকজন চিহ্নিত মাদক কারবারি এবং তাদের ছেলে রিপনের বিরুদ্ধে আগের মাদক মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯