বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রতিমন্ত্রীর সভায় নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা

প্রতিমন্ত্রীর সভায় নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা

অনুসন্ধান ডেস্ক:: হবিগঞ্জের মাধবপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর উন্নয়নসভায় দেওয়া বক্তব্যে নৌকায় ভোট চেয়েছেন বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর খোরশেদ আলম। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিএনপি নেতারা বলছেন, যখন বিএনপি সরকার হটানোর লক্ষ্যে মাঠে প্রাণপণ লড়াই করে যাচ্ছে, এ মুহূর্তে ইউনিয়নের একজন সভাপতি দায়িত্বশীল পদে থেকে নৌকায় ভোট চাওয়াটা হতাশজনক।

গত ১৯ সেপ্টেম্বর উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামে এক কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য একটি রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি সভাপতি মীর খোরশেদ আলম। বক্তব্যে খোরশেদ চেয়ারম্যান বলেন, ‘বিমান প্রতিমন্ত্রী একজন সৎ ও স্বচ্ছ রাজনৈতিক নেতা। তিনি মন্ত্রী হওয়ার পর এলাকায় প্রতিপক্ষের কোনো রাজনৈতিক নেতাকে মামলা দিয়ে কোন হয়রানি করেনি। এছাড়া তিনি তাঁর নির্বাচনী এলাকায় যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কৃষি উন্নয়নসহ এলাকার ব্যাপক কাজ করেছেন।’ বক্তব্যের পরিশেষে বিমান প্রতিমন্ত্রীর জন্য এলাকাবাসীর কাছে নৌকার ভোট কামনা করেন মীর খোরশেদ আলম।

খোরশেদের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতারা নেতিবাচক মন্তব্য করে হতাশা ব্যক্ত করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন জানান, একজন মন্ত্রীর উন্নয়নসভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান যেতে পারেন। এতে দোষের কিছু নেই। তবে বিএনপির দায়িত্বশীল পদ থেকে নৌকার জন্য ভোট চাওয়াটা সঠিক হয়নি।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, ‘তিনি যে কাজটি করেছেন এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থি। দলের নেতাদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যায় কিনা চিন্তা-ভাবনা চলছে।’ আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড একজন জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান যা বলেছে সত্য কথা বলেছে। বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে এটি অন্যায় হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯