মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বান্ধবীকে গাড়ি উপহার, কোটি টাকার মালিক পুলিশ কনস্টেবল

বান্ধবীকে গাড়ি উপহার, কোটি টাকার মালিক পুলিশ কনস্টেবল

অনুসন্ধান ডেস্ক:: পুলিশ কনস্টেবল পদে চাকরি করে বান্ধবীকে উপহার দিয়েছেন মোটা অঙ্কের অর্থ ও দামি গাড়ি। বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কর্মকর্তাদের। এতো অর্থের উৎস কোথায় জানতে জিজ্ঞাসাবাদের জন্য ওই কনস্টেবলকে ডেকে নেন তারা।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট থানার কনস্টেবল তিনি। নাম – মনোজিৎ বাগীশ। তার বাড়ি বারুইপুর এলাকায়। এই কনস্টেবলকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে রামপুরহাট থেকে তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)।

এসিবি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের খবরে বলা হয়, সম্প্রতি প্রায় ১ কোটি রুপি তুলেছিলেন কনস্টেবল মনোজিৎ বাগীশ। এরপর সেই টাকা থেকে প্রায় ২১ লাখ রুপি তিনি তার বান্ধবীর অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। এছাড়া সেই বান্ধবীকে ১১ লাখ ৭৫ হাজার রুপি দিয়ে একটি গাড়িও কিনে দেন মনোজিৎ। এতেই শেষ নয়; ওই পুলিশ কনস্টেবলের ৭৩ লাখ রুপির একটি ফিক্সড ডিপোজিটেরও সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন শাখার কর্মকর্তা।

এসব খবরে চোখ ছানাবড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। চার বছরে কনস্টেবলের চাকরি করেছেন মনোজিৎ। বছর দেড়েক আগেই রামপুরহাটে বদলি হয়েছিল তার। এর আগে ওই কনস্টেবলের পোস্টিং ছিল হাওড়ায়।
সে হিসেবে এই চার বছরে বেতন বাবদ তার আয় হওয়ার কথা প্রায় ১১ লাখ টাকা।

সেখানে মনোজিতের এই বিপুল সম্পত্তি কীভাবে হলো?

তা জানতে মনোজিতের ওই বান্ধবীর খোঁজে নেমেছেন রাজ্যের দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা। কিন্তু উপহার দেওয়া গাড়ির রেজিস্ট্রেশনে ঠিকানা ভুল দেওয়ায় তাকে খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে তাদের। তবে তার নাম জানা গেছে। বুলা কর্মকার নামের ওই বান্ধবীর খোঁজ পাওয়া গেলে, দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা, টিভি নাইন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯