বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৮ দিনের ছুটি নিয়ে প্রধান শিক্ষকের এক বছর ধরে ইংল্যান্ডে বসবাস

৮ দিনের ছুটি নিয়ে প্রধান শিক্ষকের এক বছর ধরে ইংল্যান্ডে বসবাস

অনুসন্ধান ডেস্ক:: মানিকগঞ্জের শিবালয়ের তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণার বিরুদ্ধে আট দিনের ছুটি নিয়ে প্রায় এক বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে।দীর্ঘদিন তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও সংশ্লিষ্ট সরকারি ওয়েব সাইটে প্রধান শিক্ষক পদে এখনো বহাল রয়েছেন।

এ কারণে তার পদে ওই স্কুলে অন্য শিক্ষক নিতে পারছেন না বলে সংশ্লিষ্টরা জানান। অনুপস্থিত প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণার বাড়ি শিবালয় উপজেলার উত্তর মহাদেবপুর গ্রামে। প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন প্রতিবেদন থেকে ইংল্যান্ডে তার বসবাস করার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে শিবালয় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এলিসা আফরিন খানম বলেন, তৎকালীন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ গত ১৩ জুন বিদ্যালয় পরিদর্শনে এসে পরিবীক্ষণ ও পরিদর্শন প্রতিবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনা অনুমতিতে ইংল্যান্ড গেছেন বলে মন্ত্রী পরিষদের সচিব, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করেন। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ওই সময়ের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

শিবালয় উপজেলা শিক্ষা অফিস থেকে জানা গেছে, ২০২২ সালের ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিনের নৈমিত্তিক ছুটি নেন প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এরপর তিনি অফিশিয়ালভাবে ছুটি না বাড়িয়ে বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। পরে বিদ্যালয়ে ওই প্রধান শিক্ষকের অনুপস্থিত থাকা ও স্কুলে না আসায় তার বাড়িতে ছয়বার কৈফিয়ত তলবপত্র দেওয়ার বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ জিন্নাত আলী খান বলেন, ২০২২ সালের ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিনের নৈমিত্তিক ছুটি নেন প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এরপর ১ অক্টোবর কর্মক্ষেত্রে তার যোগদানের কথা থাকলেও এক বছরে তিনি আসেননি।

অনেক দিন প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি বারবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। আর বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় এ বিষয়ে তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিবালয় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এলিসা আফরিন খানম বলেন, তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনুপস্থিত থাকার বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। সর্বশেষ চলতি মাসের ১৭ সেপ্টেম্বর অনুপস্থিত ওই প্রধান শিক্ষিকাকে কৈফিয়ত তলব করে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আমি আড়াই মাস হলো মানিকগঞ্জে এসেছি। বিষয়টি জেনে ঢাকা বিভাগীয় পরিচালক বরাবর লিখিতভাবে জানিয়েছি। অনেক দিন তিনি স্কুলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯