বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুলিশ দেশকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে: ফখরুল

পুলিশ দেশকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিচার বিভাগের স্বাধীনতা ও ফরমায়েশি রায়ের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। আজ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী দেশের বিশিষ্ট আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলের ওপর সরকারি মদদে পুলিশ হামলা চালিয়ে সরকার আবারও এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল।

আইনকে হাতের মুঠোয় নিয়ে পুলিশ বাহিনী দেশকে এখন রক্তাক্ত জনপদে পরিণত করেছে। প্রতিবাদী আইনজীবীদের ওপর নগ্ন হামলায় অবৈধ সরকার এক অশুভ বার্তা দিল। তিনি বলেন, আজ পুলিশের এই হামলার মধ্য দিয়ে অবৈধ সরকারের হিংস্র আগ্রাসনের আরও একটি রূপের বহিঃপ্রকাশ ঘটল। সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। জনসমর্থনহীন এই সরকার হিতাহিত—বিবেচনাহীন।

অন্তহীন ক্ষমতালিপ্সার জন্য এরা জনগণের বদলে সন্ত্রাসকেই ভরসা করছে বেশি। আদালত প্রাঙ্গণেই যদি দেশের আইনজীবীদের ওপর এমন হামলা হয়, তাহলে অন্যত্র কী পরিস্থিতি হতে পারে, সেই ভাবনা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

বিবৃতিতে ফখরুল বলেন, পুলিশ এখন শুধুমাত্র বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরই নয়, তারা এখন টার্গেট করেছে বিএনপিপন্থী আইনজীবীদেরকেও। আইনজীবীদের কণ্ঠে প্রতিবাদী আওয়াজ উচ্চারিত হয়, আর এতে অবৈধ সরকারের ভিত্তি নড়ে ওঠে বলেই আজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই হামলা পূর্বপরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশকারা দেওয়া হয়েছে।

তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং পুলিশের হামলায় আহত আইনজীবীদের আশু সুস্থতা কামনা করেন। সরকার পতনের এক দফা দাবি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট আয়োজিত ঢাকা বার থেকে আইনজীবীদের পদযাত্রা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। লাঠিচার্জে শতাধিক আইনজীবী আহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯