শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশের সাবেক ক্রিকেটার এখন কানাডার পুলিশ অফিসার

বাংলাদেশের সাবেক ক্রিকেটার এখন কানাডার পুলিশ অফিসার

অনুসন্ধান ডেস্ক:: সাকিব আল হাসানের যে বছর অভিষেক হলো, সেই বছর আরও এক বা হাতি ব্যাটসম্যান পেয়েছিল বাংলাদেশ। সাকিবের মতোই যিনি বল হাতেও রাখতে পারেন কার্যকরী ভূমিকা।তার অভিষেকটাও হয়েছিল বড় মঞ্চে। ২০০৬ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বাছাইপর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। যদিও সেই ম্যাচে ব্যাট হাতে নামতে পারেননি। তবে ম্যাচটা জিতেছিল বাংলাদেশ। তিনি মেহরাব হোসেন জুনিয়র।

প্রতিভার স্বাক্ষর রেখে জাতীয় দলে পা রাখলেও রাখতে পারেননি সে ছাপ। অনেকটা নীরবেই ক্রিকেট ছেড়ে পাড়ি জমিয়েছিলেন কানাডায়। সেখানে এবার নতুন ভূমিকায় ফের সামনে এলেন তিনি। ৩৬ বছর বয়সে কানাডার পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

দাপ্তরিকভাবে মেহরাব কানাডায় পুলিশ হয়েছেন গত পরশু। ফেসবুকে ছড়িয়ে পড়া তার ছবিতে দেখা যাচ্ছে নায়াগ্রা আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টারে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডিউটি ব্যাচ নিচ্ছেন বাংলাদেশের সাবেক এ বাঁহাতি ব্যাটার। গণমাধ্যমকে এই বিষয়ে মেহরাব বললেন, ‘প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে আমার পুলিশের চাকরি শুরু হয়েছে এ দিন।’

বয়সভিত্তিক ক্রিকেটে দারুণ আলো ছড়ানো মেহরাব বাংলাদেশের হয়ে খেলেছেন ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ২টি-টোয়েন্টি। ২০১৮ সালের প্রবাসজীবনের আগে ৯ বছর ধরে তার ক্রিকেট ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে পড়েছিল ঘরোয়া ক্রিকেটে।

সাকিবদের সাবেক সতীর্থ যতই ক্রিকেট ছাড়ুন, ক্রিকেট তার পিছু ছাড়েনি। তিনি জানালেন, কানাডা পুলিশের ক্রিকেট দলে নিয়মিত খেলেন। এমনকি দেশ থেকে যাওয়া সাবেক সতীর্থ-বন্ধুরা যখন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলেন, তিনি তখন সেখানে গিয়ে খেলেন।

শুধু ক্রিকেটারই নন, মেহরাব ভালো গান গাইতে পারেন, গিটার বাজাতে পারেন। এখন তো হয়ে গেলেন পুলিশ। মেহরাবের সাবেক সতীর্থ এনামুল হক জুনিয়র একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘অভিনন্দন বন্ধু মেহরাব হোসেন জুনিয়র।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯