মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রেমিক চেয়ে তরুণীর পোস্ট, ৩ হাজার আবেদন

প্রেমিক চেয়ে তরুণীর পোস্ট, ৩ হাজার আবেদন

অনুসন্ধান ডেস্ক: প্রেমিক হতে গেলে এবার পূরণ করতে হবে আবেদন ফরম। যেন কোনো চাকরির আবেদন করছেন। কিন্তু তারপরও চেষ্টার কমতি নেই যেন। ডাচ মডেলের প্রেমিক হতে আবেদন করেছেন ৩ হাজারেরও বেশি মানুষ।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রেমিক চেয়ে একটি পোস্ট করেন মডেল ভেরা ডিকসম্যান। মুহূর্তেই যেন সেই সুযোগে ঝাপিয়ে পড়েন সবাই। আলোচিত এই মডেলের প্রেমিক হতে আবেদনপত্র জমা দিয়েছেন ৩ হাজার জন।

মাসে ৩ লাখ ৬০ হাজার ডলার আয় করেন এই মডেল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি টাকা। ভেরা বলেন, তিনি এখনও সিঙ্গেল। তাই প্রেম করতে চান। ২৩ বছর বয়সী এই মডেল একটি আবেদনপত্রও তৈরি করেছেন। টিকটকে সেই আবেদনপত্র শেয়ার করেন তিনি।

আবেদনপত্রটি দেখলে মনে হবে যেন কোনো চাকরির আবেদন করা হচ্ছে। অনেকগুলো ক্রাইটেরিয়া ও তথ্য পূরণ করতে হচ্ছে আবেদন করতে। কিন্তু তারপরও ক্লান্তি নেই। ২৪ ঘণ্টায় ৩ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন ভেরা নিজেই।

ভেরা বলেন, এভাবে আবেদনপত্রের মাধ্যমে প্রেমিক নির্বাচনকে অনেকে অদ্ভূত মনে করছেন। কিন্তু আমি ইতিবাচকভাবেই সবগুলো দেখছি। লন্ডনে বসবাস করা এই মডেল বলেন, ২০২৩ সালে এসে ডেটে যাওয়া কঠিন হয়ে গেছে। আমি জানতে চাই ডেট এ যাওয়ার জন্য কে উত্তম। আমার ইনবক্সে প্রচুর মেসেজ আসে। তাই সঠিক সংখ্যা বলতেও পরছি না। তবে ২৪ ঘণ্টায় ৩ হাজারের মতো আবেদন পেয়েছি আমি।

অ্যাপলিকেশনের স্ক্রিনশটে দেখা যায়, আবেদনকারীর নাম, বয়স, বাড়ি কোথায় তা জানতে চাওয়া হয়েছে। তাদের কতজন সাবেক প্রেমিকা আছে সেটিও লিখতে হবে আবেদনপত্রে। এ ছাড় প্রার্থী ফুলটাইম চাকরি করেন কি না, গাড়ি আছে কি না এমন প্রশ্নও রয়েছে।

এ ছাড়া কিছু মজার প্রশ্নও ছিল। যেমন কার্টুন দেখতে পছন্দ করেন কি না তাও জানতে চাওয়া হয়েছে। ভেরা বলেন, তিনি সঙ্গীর ভেতরে ভালো গুণ চান। তিনি বলেন, আমি সিরিয়াস। আমি সেটেল হতে চাই। তবে আমার সঙ্গীর হতে হবে মজার, সে যেন মিউজিক পছন্দ করে। ভালো আয়ের পাশাপাশি সে যেন লয়্যাল থাকে এবং কার্টুন দেখতে ভালোবাসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯