শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন .. বরিশাল সিটি করপোরেশনের দায়ীত্ব নেয়ার পর পরই সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ নগরী থেকে রাজনৈতিক ব্যানার – ফেস্টুন সরিয়ে ফেলার ও অবৈধ ফুটপাত ব্যবসায়ীদের দখল মুক্ত করার নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হয়নি তার দায়িত্ব পালনকালীন পাঁচ বছর অতিবাহিত সময়ে। বরং নগরীতে গত কয়েক বছরে ব্যানার – ফেস্টুনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। দেখা যায় ফুটপাত দখল ছারেনি অবৈধ ব্যবসায়ীরা। অথচ মেয়র সাদিক আব্দুল্লাহ প্রথম দফায় ২৫ অক্টোবর বিসিসির জরুরি সভায় আল্টিমেটাম দিয়ে ৭ দিনের সময় বেধে দিয়েছিলেন ব্যানার – বেস্টুন ও অবৈধ ব্যবসা অপসারনে। সর্বশেষ তিনি জানিয়েছিলেন তার সেই আল্টিমেটাম না মানলে বিসিসি কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ব্যানার- ফেস্টুন বিলবোর্ড ও অবৈধ ব্যবসায়ীদের অপসারন করবে। কিন্তু মেয়রের সেই সিদ্ধান্তের প্রতিফলন ঘটেনি গত ৫ বছরে। নিজ উদ্যোগে কর্তৃপক্ষ ব্যানার – ফেস্টুন ও অবৈধ ব্যবসায়ীরা সরিয়ে না নিলে বিসিসির পক্ষ থেকে সরানোর কথা থাকলেও ৫ বছরেও দেখা যায়নি এর কোন বাস্তবতা। এমনকি নগরীর বিবির পুকুরপাড় ও অশ্বিনী কুমার হলের সামনে কোন ব্যানার – ফেস্টুন দেয়ার উপর নিষেধাজ্ঞা দেয়া হলেও তাও মানছেন না নেতাকর্মীরা। আজ রবিবার বিকেলে বি এম কলেজ মেইন গেইটের সামনে সহ নগরীর বিভিন্ন এলাকা ঘুরে গুরুত্বপূর্ণ স্থাপনা এমনকি বানিজ্যিক ভবনগুলোতে বিশাল আকারে ব্যানার – ফেস্টুন দেখা গেছে।
গত ২৩ অক্টোবর বিসিসিতে দায়িত্বভার বুঝে নেয়ার পর বরিশাল নগরীকে সুন্দরভাবে সাজাতে নেতাকর্মী ও বিসিসির কর্মকর্তাদের প্রতি সম্ভবত মেয়র সাদিকের প্রথম অনুরোধটিই ছিলো ফুটপাতে অবৈধ ব্যবসা, ব্যানার – ফেস্টুন অপসারনের। কিন্তু মেয়রের সেই অনুরোধটি অনেক রেখাছেন মাত্র কয়েদিন। অধিকাংশের বেশি রয়েছে তা থেকে দুরে।
নগরীর প্রতিটি সড়কের পাশে ড্রেনের উপরে অবৈধ ভাবে দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছন কিছু অসাধু ব্যবসায়ীরা। এতে নিরাপদে চলাচল করা যাচ্ছে না ড্রেনের উপর দিয়ে। ভোগান্তিতে পড়তে হয় সাধারন জনগণের। রাস্তা দিয়ে গাড়ী চলে আর ফুটপাতে দোকানীদের মালামাল। এতে ড্রেনের উপর দিয়ে চলাচলপথ বন্ধ হয়ে যায় কিছু অসাধু ব্যবসায়ীদের কারনে। এ সকল অসাধু ব্যবসায়ীরা নিরাপদ ড্রেনের উপর ব্যবসা করে যাচ্ছ দিনের পর দিন। এতেকরে লক্ষ করা যায় দোকানের সামনে অতিরিক্ত ড্রেনের জাগাটুকু বিনা ভাড়ায় সরকারি জায়গা বলে দখল করে নেয়। আরো লক্ষ করা যায়, নগরীর বিভিন্ন স্পটে হোটেল মালিকেরা সরকারের দেওয়া পথচারিদের চলাচলের ড্রেনকে দখল করে চুল্লী তৈরি করে রান্নার কাজ করে থাকেন। এতে পথচারীদের চরম দুর্ভোগের জনসম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। নগরীর প্রান দেখা মিলে অসংখ্য স্থানে এধরনের অব্যবস্থাপনা। আর এর কুফল ভোগ করতে হয় সাধারন জনগনের। নগর ভবনের সামনে ও চার পাশে অবৈধ ব্যবসায়ীদের দখলে।
সরজমিনে গিয়ে আরো দেখা যায়, নগর ভবনের আশেপাশে ও ষ্টীমার ঘাট, চর কাউয়া খেয়াঘাট,বাকলার মোড়,বাজার রোড,পোর্টরোড,স্ব রোড, কাউনিয়া জানসিংকিং রোডের শুরু থেকে বাসুমিয়ার গল্লি সহ আমানতগন্জ পলাশপুর, বেলতলা সড়ক,ফলপট্টী, গীর্জা মহল্লা, জেলখানার মোড়, হাসপাতাল রোড,নতুন বাজার,বগুরা রোড,কালিবাড়ি, ফকির বাড়ি সড়ক,নতুল্লাবাদ,শাহা পরান,শাহা জালাল সড়ক,কাশিপুর বাজার,সি এন্ড বি রোড,আমতলার মোড়,সাগরদি বাজার,টিয়া খালী সড়ক,ধান গবেষণার, কেডিসি,রুপাতলী বাসষ্টান,হালিমা খাতুন সড়ক,সহ নগরীর গুরুতা পূর্ন ড্রেনের জাগা অসাধু ব্যবসায়ীদের দখলে।
এ ধরনের গুরুত্বপূর্ণ স্থানগুলি চলাচলের জায়গাটুকু জনগণের জন্য ব্যবসায়ীরা ছেড়ে দিয়ে ব্যবসা করলে নগরীর দুর্ঘটনা অনেক কমে জাবে,এমন প্রতাশা নগর বাসীর। ষ্টিমার ঘাট দিয়ে খেয়াঘাট জাওয়ার পথে এক যাত্রী বলেন, নগরীতে আসার পরিবেশ নেই বসবাসতো দুরের কথা। তিনি বলেন, এক সময় বরিশালে আসতো মানুষ নগরীর সৌন্দর্য দেখতে। আজ সেই সৌন্দর্য নগরী ময়মা আবরজনা নগরীতে পরিনত হয়েছে।
হাসপাতাল রোডের আবুল কাশেম বলেন,নগরীর ড্রেন গুলো বিসিসির পরিছন্ন কর্মকর্তা কর্মচারীরা এগুলো কি দেখে না।তারা কি ড্রেন পরিষ্কার করে না তারাই পারে অবৈধ দখল ড্রেনকে মুক্ত করিতে। হালিমা খাতুন স্কুলের এক শিক্ষার্থী বলেন,আমাদের দুর্ঘটনার একটাই কারন ড্রেনের উপর দিয়ে চলাচলের পথ বন্দ থাকায়।আমরা দেখি স্কুল ছুটির পরে রোডের পাশে থাকে রিক্সা,আর ড্রেনের ফুটপাতে ব্যবসায়ীদের দখলে। আমাদের চলাচল করতে হয় রাস্তার মধ্য দিয়ে তখনই ঘটে দুর্ঘটনা।
বরিশাল কলেজের বিথী ও ইতি দুই শিক্ষার্থী সাংবাদিকদের দেখে বলেন, আঙ্কেল আপনারা পেপারে ড্রেনের বিষয় লেখালেখি করেন। নগরীর ড্রেন গুলোর উপরে কেউ যানি ব্যবসা করতে না পরে।নগরীর ড্রেনের উপর দিয়ে যদি আমরা চলাচল করিতে পারিতাম তাহলে আমাদের দুর্ঘটনার ভয় থাকতোনা আঙ্কেল। তাই বর্তমান নগর পিতার কাছে (বরিশাল সিটি কর্পোরেশন আওতাধীন ) সাধারণ জনগণের একটাই প্রত্যাশা, সাধারণ জনগণের জন্য উন্মুক্ত জায়গাটুকু ছেড়ে দিয়ে পথচারীদের চলাচলের ব্যবস্থা করে দিলে একদিকে ব্যবসায়ীদের সুবিধা হবে অন্যদিকে সাধারণ জনগণেরও সুবিধা হবে বলে মনে করেন সাধারণ জনগণ । তাই নগর পিতা এর ব্যবস্থা করে দিলে সাধারণ জনগণ অনায়াসে চলাচল করতে পারবে বলে আশা করেন।
এমত অবস্থায় বরিশাল সিটি করপোরেশন পরিছন্নবিভাগের সহকারী কর্মকর্তা মোঃ শফিকুল আজম মিলন প্রতিবেদককে বলেন, অবৈধ ব্যবসায়ীদের দখল মুক্ত করার কাজ আমাদের না। আর কোথায় দখল করেছেন! সিটি করপোরেশনের সামনের কথা বলায়। তিনি বলেন, সবাই গরীব লোক তাদের অবৈধ দখল থেকে সরানোর বিষয় মেয়র এমন কোন কথা বলছে কি না আমি জানিনা। তিনি আরও বলেন, অবৈধ ব্যবসায়ীদের দখল মুক্ত করার দায়িত্ব হয়েছে প্রশাসনিক শাখার।
প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, অবৈধ ফুট পাতের ব্যবসায়ীরা সবাই গরীব তাই তাদের সরাতে আমরা চাই না। দোকান ভাড়া নিয়ে যে সব ব্যবসায়ীরা সামনে রাস্তা দখল করে গ্যাসের চুল্লি বসিয়ে হোটেল চালাচ্ছে তাদের বিরুদ্ধে কেনও ব্যবস্থা নেওয়া হয় না। প্রতিনিধির এমন প্রশ্নের উত্তর না দিয়ে কর্মকর্তা বলেন, প্রধান নির্বাহী কর্মকার্তার কাছে বিষয়টি জানান। জানতে চাওয়া হয়, “আসলে ব্যর্থতা কার” মেয়রের না আপনাদের। তিনি বলেন মেয়রের কোন ব্যর্থতা নেই সব আমাদের কারনে হয়। প্রশাসনিক কর্মকর্তা অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা না নেওয়ার ইঙ্গিত দিলো প্রধান নির্বাহী কর্মকর্তার দিকে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, আসলে বিষয়গুলোর দিকে আমার কোন খেয়াল ছিলো না। যখন আপনি জানিয়েছেন বিষয়টি আমি দেখব।
এমন বাস্তবতায় প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ কি পদক্ষেপ নেন সেটিই এখন দেখার অপেক্ষা।