শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক: সাভারে ডেঙ্গু আক্রান্ত হয়ে রওনক মৃধা (১১) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ নাছির উদ্দিন এতথ্য জানান। মারা যাওয়া রওনক আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার মহসিন মৃধার মেয়ে। সে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ নাছির উদ্দিন জানান, ডেঙ্গু আক্রান্ত রওনককে গত ২৮ আগস্ট আইসিইউতে ভর্তি করা হয়। ১৪ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলো সে। গতকাল বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।