মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানে বাসে আগুন লেগে নিহত ১৬

পাকিস্তানে বাসে আগুন লেগে নিহত ১৬

অনুসন্ধান ডেস্ক:: পাকিস্তানে এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সময় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে।

স্থানীয় সময় রোববার (২০ আগস্ট) ভোর ৪টায় ফয়সালাবাদ হাইওয়ের পিন্দি ভাট্টিয়ান এলাকায় একটি ডিজেল ড্রাম বহনকারী পিকআপ ভ্যানকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। এই সময় বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী বহন করছিল। এই ঘটনায় দুই ড্রাইভার প্রাণ হারিয়েছেন।

অঞ্চলটির ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার জানান, দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে দ্রুত বাসটিতে আগুন লেগে যায়। আশপাশের লোকজন বাসের কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

তাদের ফায়সালাবাদ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও জানান, বাস থেকে বের করা লাশগুলোর পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। গত জুলাই মাসেও পাকিস্তানে একই ধরনের এক বাস দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯