শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরগুনায় পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ১৭

বরগুনায় পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ১৭

অনুসন্ধান ডেস্ক:: বরগুনার আমতলীতে পিকনিকের বাস উল্টে পড়ে মো. ইসলাম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মো. ইসলাম নারায়ণগঞ্জের বন্দর থানার সল্পের চর গ্রামের শামসুদ্দিন বেপারীর ছেলে। আহতরা সবাই সল্পের চর গ্রামের বাসিন্দা।

আমতলী থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটায় পিকনিক করতে গিয়েছিলেন তারা। তাদের বহনকারী বাসটি ঘটখালীতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের ৪৫ যাত্রীর মধ্যে ১৮ জন গুরুতর আহত হন। আহতদের পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশালে নেওয়ার পথে মো. ইসলামের মৃত্যু হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমরান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৮ জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু রাইজিংবিডিকে বলেন, ওই দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বাসের চালক ও তার সহকারী পালিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯