শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাভার্ডভ্যানের ধাক্কায় গাছ ভেঙে পড়ে বাসের ছাদের দুই যাত্রী নিহত

কাভার্ডভ্যানের ধাক্কায় গাছ ভেঙে পড়ে বাসের ছাদের দুই যাত্রী নিহত

অনুসন্ধান ডেস্ক:: যশোর-বেনাপোল মহাসড়কে গাছের ডাল ভেঙে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- যশোর সদর উপজেলার উপ-শহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে মো. সালাউদ্দিন ( ৪৫) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথে বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে থাকা কড়ই গাছে ধাক্কা দেয়।

এ সময় কড়ই গাছের উপরের অংশ ভেঙে বাসের ছাদের ওপর পড়লে ছাদে থাকা যাত্রী সালাউদ্দিনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন শিমুল। তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ঝিকরগাছা ফায়ার সার্ভিস টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯