মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হিজাব না পরলেই নিতে হবে ‘মানসিক চিকিৎসা’!

হিজাব না পরলেই নিতে হবে ‘মানসিক চিকিৎসা’!

অনুসন্ধান ডেস্ক: হিজাব আইন নিয়ে আরও কঠোর হচ্ছে ইরান। কোনো নারী হিজাব না পরলে তাকে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠাতে বাধ্য করছে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটির স্বাস্থ্যসেবা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, বিচার বিভাগ তার নিজের উদ্দেশ্য হাসিলে মানসিক চিকিৎসাব্যবস্থাকে ব্যবহার করছে। ফ্রান্স ২৪-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যদিও ইরান কর্তৃপক্ষের হিজাব আইন অমান্য করছে দেশটির অনেক নারী। সম্প্রতি ইরানি অভিনেত্রী আফসানে বায়েগান হিজাব না পরে চুল দেখা যায় এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করে এবং হিজাবছাড়া একটি অনুষ্ঠানে যোগ দেন।

এ নিয়ে আফসানে বায়েগানকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দেন দেশটির আদালত। সেইসঙ্গে প্রতি সপ্তাহে একদিন তাকে বাধ্যতামূলকভাবে মনোবিদের দ্বারস্থ হয়ে কাউন্সেলিং নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে তেহরানে আরেক নারী হিজাব ছাড়া গাড়ি চালালে তাকেও সাজা দিয়েছেন দেশটির এক আদালত। তাকে এক মাসের জন্য মর্গ পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে মাশা আমিনি নামে এক তরুণীকে ঠিকমতো হিজাব না পরার অভিযোগে দেশটির নীতি পুলিশ গ্রেপ্তার করে। এর কয়েকদিন পরেই পুলিশি হেফাজতে আমিনির মৃত্যু হয়।

তার মৃত্যু ঘিরে ইরানজুড়ে কয়েক মাস ধরে চলে তুমুল বিক্ষোভ। তখন থেকেই ইরানের অনেক নারী হিজাব পরা বাদ দেয়। এর এক বছরে পূর্তির আগে দেশটি হিজাব আইন আরও কঠোর করছে।

ইরানি একজন বিশেষজ্ঞ ও প্যারিস সিটি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আজাদেহ কিয়ান বলেন, বায়েগানকে দেওয়া সাজা সরকারের একটি উদাহরণ। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না।

দেশটির আরেক অভিনেত্রী আজাদেহ সামাদিকেও এক দাফনকার্যে হিজাবের পরিবর্তে টুপি পরায় সাজা দেওয়া হয়েছে।

দেশটির বিচারকরা তাকে অসামাজিক ব্যক্তিত্বের ব্যাধিতে আক্রান্ত হিসেবে অভিহিত করেছে। এ নিয়ে তাকে মানসিক চিকিৎসাকেন্দ্রে প্রতি সপ্তাহে থেরাপি নিতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯