শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বালুবোঝাই পরিবহনের সাথে সংঘর্ষে বাসযাত্রী নিহত

বরিশালে বালুবোঝাই পরিবহনের সাথে সংঘর্ষে বাসযাত্রী নিহত

অনুসন্ধান ডেস্ক::: বরিশালের গৌরনদীতে বাস এবং বালুবোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে আব্দুর রহমান সোহাগ (২২) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

নিহত আব্দুর রহমান সোহাগের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার নারীদিয়া গ্রামে। তিনি স্থানীয় মো. আবুল কালামের ছেলে। এই দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রী সনিয়া আক্তার (২২) ও ইউনুস সরদারকে (৬৫) উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো করা হয়েছে। বাকি আহতদের উপজেলার ভূরঘাটা বাজারের একটি প্রাইভেট ক্লিনিক ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও আহত বাসযাত্রীরা জানায়, রাজধানী ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৯৭২৩) একটি বাস শনিবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা-ভূরঘাটা বাসস্ট্যান্ডের মাঝামাঝি খাঞ্জাপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় ভূরঘাটা থেকে ছেড়ে আসা একটি বালুবাহী পাওয়ার টিলারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা ৪০ জন যাত্রীর মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি টিম, গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী মিলে হতাহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বরিশালটাইমসকে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রী সনিয়া আক্তার ও ইউনুস সরদারকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল মোল্লা বরিশালটাইমসকে বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টর ও বাসটির চালক-হেলপার পালিয়ে গেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯