শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
আনোয়ার হোসেন। বরিশালে যথাযথ মর্যাদায় আজ শনিবার, ০৫ আগস্ট ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে। এ উদ্দেশ্যে বরিশাল নতুল্লাবাদ শেখ কামাল অডিটোরিয়াম প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা, প্রামান্যচিত্র প্রদর্শন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
আলোচনা পর্বে জেলা প্রশাসক শহিদুল ইসলাম তাঁর বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় সন্তান ও জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। । শহিদ ক্যাপ্টেন কামাল সম্বন্ধে স্মৃতিচারণ ক’রে জেলা প্রশাসক বলেন, তিনি বঙ্গবন্ধুর মতই ছিলেন বাঙ্গালীর অধিকার আদায়ে সোচ্চার আর নির্ভীক। তিনি ৬ দফা ও ১১ দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন আর ছাত্রসমাজকে সংগঠিত ক’রে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে শেখ কামালের অবদান চিরস্মরণীয়। জেলা প্রশাসক আরও বলেন, মাত্র ২৬ বছরের সংক্ষিপ্ত জীবন ছিল তাঁর অসামান্য অর্জনে সমৃদ্ধ। বহুগুনের অধিকারী শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে, বিশেষকরে যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আলোচনা সভায় প্রধান অতিথি জি এস এম জাফরউল্লহ এনিডিস ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ, উপ-প্রকল্প পরিচালক শেখ কালাম আইিট ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই, সহহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ ও সভাপতি মোঃ আরিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা গাজী বাবুল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভাশেষে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর উপর নির্মিত প্রামান্যচিত্র, “শেখ কামালঃ এক কিংবদন্তির কথা” প্রদর্শণ করা হয়।
সবশেষে, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।