শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাওরে বেড়াতে গিয়ে বুয়েটের ৩৪ শিক্ষার্থী গ্রেপ্তার

হাওরে বেড়াতে গিয়ে বুয়েটের ৩৪ শিক্ষার্থী গ্রেপ্তার

অনুসন্ধান ডেস্ক:: সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে একটি পর্যটকবাহী নৌকা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা করার গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর বলেন, ‘আমার ভাইয়ের নৌকায় করে প্রায় ৩৪ জন পর্যটক বেড়াতে গিয়েছিলেন।

তাদের আটক করে থানায় রাখা হয়েছে। আমার ভাইকেও আটক করে থানায় রাখা হয়েছে। কেন তাদের আটক করা হয়েছে এখনো আমাদের কিছু জানানো হয়নি।’ সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ জানান, তাহেরপুর থানার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ে জনৈক শহিদুলের নৌকা থেকে বুয়েটের সাবেক ও বর্তমান ৩৪ জনকে আট করে পুলিশ।

তাদের বিরুদ্ধে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল কবির বাদী হয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. এহসান শাহ্ বলেন, গ্রেপ্তাররা সরকারবিরোধী নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে- তারা সবাই ইসলামী ছাত্রশিবির কর্তৃক মোটিভেটেড। তাদের আজ সন্ধ্যার আগেই আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯