শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিএনপির এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি আসছে

বিএনপির এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি আসছে

অনুসন্ধান ডেস্ক:: সারাদেশে সব মহানগর ও জেলা সদরে আগামীকাল সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করবে বিএনপি।সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে গতকাল শনিবারের অবস্থান কর্মসূচি পালনকালে দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নতুন এ কর্মসূচি দেওয়া হয়েছে।

ওইদিন নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি জনসমাবেশ করবে। ওই জনসমাবেশ থেকে বিএনপির এক দফা আন্দোলনের নতুন বৃহৎ কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে।

এরই মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে চিঠি পাঠিয়ে ঢাকায় সোমবারের জনসমাবেশের বিষয়টি জানিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু এ তথ্য জানিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, আগামীকাল সোমবার সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী দু-একদিনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ১২ জুলাই নয়াপল্টনে দলীয় সমাবেশ থেকে ‘এক দফা’র ঘোষণা দেয় বিএনপি। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুলাই নয়াপল্টনে মহাসমাবেশ করে দলটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯