শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আরও ৩ জনের মৃত্যু

বরিশালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আরও ৩ জনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: বরিশালে ক্রমশই বেড়ে চলছে ডেঙ্গুর প্রকোপ। বর্তমানে বিভাগটির ৬ জেলার সব সরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। তবে জানুয়ারি থেকে ঝালকাঠি জেলায় ডেঙ্গুতে কেউ আক্রান্ত না হলেও গত ২৪ ঘণ্টায় ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের সব জেলায় এখন ডেঙ্গুর হানা দেখা দিয়েছে।

আজ রোববার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো তথ্যে বিষয়টি জানা গেছে। ডেঙ্গুতে নিহতরা হলেন— বরিশালের উজিরপুরের বাসিন্দা হরিপদ (৮৫), বরগুনা সদরের আব্দুর রহিম (৮০) এবং ভোলা দৌলতখানের বাসিন্দা হনুফা বেগম (৬০)।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল সাংবাদিকদের জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ঝালকাঠি জেলা ৬ রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও নতুন করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বরগুনা সদর হাসপাতালে একজন এবং ভোলা সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হন ৬৮ জন। এছাড়াও গত জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে সব মিলিয়ে ৫ হাজার ৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। আর চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ৮৫২ জন রোগী।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯