মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাংসদের ওপর কাকের আক্রমণ!

সাংসদের ওপর কাকের আক্রমণ!

অনুসন্ধান ডেস্ক::: ভারতের আম আদমি পার্টির নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে আক্রমণ করেছে কাক।শুনতে অবাক করার মতো হলেও রাঘবের ওপর কাকের আক্রমণের ছবি দেশটির বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার পার্লামেন্টের বাইরে ফোনে কথা বলছিলেন রাঘব। সেই সময়ই একটি কাক তার ওপর আক্রমণ চালায়। সংবাদ সংস্থা পিটিআই-এর ফটোসাংবাদিকের ক্যামেরায়, চারটি ছবিতে এই ঘটনার দৃশ্য নিখুঁতভাবে বন্দি হয়েছে। মুহূর্তেই এসব ছবি ভাইরাল হয়েছে।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সেদিন ফাইল হাতে নিয়ে মোবাইলে কথা বলতে বলতে সংসদ ভবনের বাইরে বেরিয়ে আসেন রাঘব চাড্ডা। ফোনে কথা বলতেই ব্যস্ত ছিলেন রাঘব। সেই সময় পেছন থেকে একটি কাক উড়ে আসে আচমকা তার মাথায় ঠুকরে দিয়ে উড়ে যায়।

এ নিয়ে ব্যঙ্গ করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। দিল্লি থেকে বিজেপির টুইটারে এসব ছবি পোস্ট করে লেখা হয়েছে, মিথ্যা বললে কাকে ঠোকরায়। বিজেপি দিল্লির টুইটারে আরও বলা হয়, এতোদিন আমরা শুধু শুনেই এসেছি, আজ দেখলাম, মিথ্যা বললে কাকে ঠোকর দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯