মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বোরকা ছাড়া বাসে ওঠায় মুসলিম ছাত্রীদের নামিয়ে দিলেন চালক

বোরকা ছাড়া বাসে ওঠায় মুসলিম ছাত্রীদের নামিয়ে দিলেন চালক

অনুসন্ধান ডেস্ক:: স্কুলে যাওয়ার জন্য বাসে উঠেছিল এক দল কিশোরী। পথে গাড়ি থামিয়ে তাদের ধর্ম পরিচয় জানতে চান চালক। একপর্যায়ে বোরকা ছাড়া বাসে ওঠায় মুসলিম ছাত্রীদের নামিয়ে দেন তিনি। সম্প্রতি ভারতের কর্নাটকের কালাবুরাগি জেলায় এ ঘটনা ঘটে, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাসবকল্যাণ-কালাবুরাগি সড়কে বাস চালান ওই চালক। তার বিরুদ্ধে অভিযোগ, কামালপুর তালুকের ওকালি গ্রাম থেকে এক দল কিশোরী তার বাসে উঠেছিল। স্কুলে যাওয়ার পথে তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানিয়েছে, বাস থামিয়ে তাদের ধর্ম পরিচয় জানতে চান চালক। এ সময় তিনি যারা মুসলমান তাদের বোরকা পরার পরামর্শ দেন। কিন্তু অনেকেই বোরকা পরবেন না বলে জানায়।

বাসে শুধু হিজাব পরা শিক্ষার্থীও ছিল। চালক তাদের জানিয়ে দেন, মুসলিম মেয়েদের বোরকা পরতেই হবে। বোরকা ছাড়া তারা বাসে উঠতে পারবে না। এরপর ওই কিশোরীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এদিকে চালকের এমন আচরণের প্রতিবাদ করেন বাসের অন্য যাত্রীরা। কিন্তু তাদের প্রতিবাদ কানেই তোলা হয়নি। উল্টো বাস খারাপ হয়ে গেছে বলে অজুহাত দেন চালক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯