শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডেঙ্গু কেড়ে নিলো ৯ মাসের অন্তঃসত্ত্বার প্রাণ

ডেঙ্গু কেড়ে নিলো ৯ মাসের অন্তঃসত্ত্বার প্রাণ

অনুসন্ধান ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস (২৬) নামে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. দীপক মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ওই রোগী হাসপাতালে ভর্তি হন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী। প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়।

রুমার স্বামী লিটন ঘোষ বলেন, আমার স্ত্রী রুমা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত রোববার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে তার ডেঙ্গু শনাক্ত হয়। ওইদিন বিকেলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার তার অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন বলেন, বালিয়াকান্দি জঙ্গলের এক নারী ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে রাজবাড়ী থেকে রেফার করা দুই ডেঙ্গু রোগী ফরিদপুর হাসপাতালে মারা গেলেন। তবে এখন পর্যন্ত রাজবাড়ীতে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, জেলায় প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। এদের কেউ জেলার বাইরে থেকে আবার অনেকে নিজ জেলা থেকেই আক্রান্ত হচ্ছেন। ফলে সচেতনতার বিকল্প নেই। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯