শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিক্ষার্থীদের এমপির সমাবেশে যেতে বাধ্য করলেন প্রধান শিক্ষক

শিক্ষার্থীদের এমপির সমাবেশে যেতে বাধ্য করলেন প্রধান শিক্ষক

অনুসন্ধান ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সংসদ-সদস্য (এমপি) ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের অনুসারী আওয়ামী লীগ নেতাদের ডাকা শান্তি সমাবেশে জোর করে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির নেতৃত্বে মিছিল সহকারে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। দলীয় সভায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। এ সময় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী কলেজ মাঠে এমপি সেলিম আলতাফ জর্জ অনুসারী আওয়ামী লীগ নেতারা শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে।

সেই সমাবেশে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলন ও সভাপতি মাহফুজুর রহমানসহ শিক্ষকদের নেতৃত্বে ৩ শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। এ সময় গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী।

এ সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। ভিডিওতে বড় মিছিল নিয়ে আসতে দেখা গেছে প্রধান শিক্ষক ও সভাপতিসহ অন্য শিক্ষকদের।

এতে দেখা যায়, মাঝখানে থেকে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান শিক্ষক। বাম পাশে সভাপতিসহ অন্য একজন। এতে আরও দেখা যায় মিছিলের সামনে একটি নৌকা, আর সেটি ঠেলে আনছেন শিক্ষার্থীরা। আর বাদ্য বাজাচ্ছে স্কুলের ব্যান্ডদল।

নাম প্রকাশ না করার শর্তে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, স্কুল ছিল বিকাল ৪টা পর্যন্ত। এমপির সমাবেশে যাওয়ার জন্য কড়া নির্দেশ ছিল স্যারদের।

এজন্য ছুটির পর যাতে কেউ চলে যেতে না পেরে সেজন্য তাদের বই ও ব্যাগ জোর করে রেখে দেওয়া হয়। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলন ও সভাপতি মাহফুজুর রহমান মিছিলসহ তাদের সমাবেশে নিয়ে যায়।

অভিভাবকরা বলেন, স্কুল ছুটি হলেও শিক্ষার্থীদের ব্যাগ রেখে দেওয়া হয়। সমাবেশে না গেলে শাস্তি দেওয়ার ভয় দেখানো হয়। এ বিষয়ে প্রতিবাদ করার সাহস নেই কারও। তবে স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলনের মোবাইল ফোনে জানান, তিনি শিক্ষার্থীদের কোনো মিছিল নিয়ে সমাবেশে নিয়ে যাওয়া হয়নি। পরে উত্তেজিত হয়ে তিনি ফোনের লাইন কেটে দেন।

স্কুলের পরিচালনা পর্ষদ সভাপতি মাহফুজুর রহমান বলেন, আমি সমাবেশে ছিলাম না। তবে অল্প কিছু ছেলেমেয়ে সমাবেশে গিয়েছিল। তারা বেশি সময় ছিল না। কুমারখালী উপজেলা শিক্ষা অফিসার এজাজ কায়সার বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে জানায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯