শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

অনুসন্ধান ডেস্ক: নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শান্তা মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আমজাদ হোসেন। তিনি একটি পরিবহনের কাউন্টারে বসতেন। ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫০)।

পথচারী শাহাবুদ্দিন শাবু (৪৫) ফতুল্লার ইসদাইর এলাকায় ভাড়া থাকতেন ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কাজ করতেন। সিরাজগঞ্জ জেলার সেতাবগঞ্জ থানার মোল্লাপাড়া গ্রামের খোকা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৪৪)।

জানা যায়, সোমবার বেলা ১১টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়।

এতে গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই নিহত ও সাতজন আহত হয়েছেন। পরে হাসপাতালে আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আমজাদের ছোট ভাই মো. আমির হোসেন জানান, আমার ভাই একটি যাত্রীবাহী পরিবহনের টিকিট কাউন্টারের ম্যানেজার ছিল।সোমবার দুপুরে চাষাঢ়া মেইন রাস্তায় হাঁটাহাঁটি করার সময় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে একই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ভাইয়ের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিল। এ সময় চাষাঢ়ায় চালক হঠাৎ স্ট্রোক করে মারা যান বলে গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মী জানিয়েছেন। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি কয়েকটি যাত্রীবাহী গাড়িকে চাপা দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯