শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগুন নেভাতে যাওয়ার পথে দুর্ঘটনা, চালকসহ নিহত ২

আগুন নেভাতে যাওয়ার পথে দুর্ঘটনা, চালকসহ নিহত ২

অনুসন্ধান ডেস্ক:: নারায়ণগঞ্জে ফতুল্লায় শিল্প কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ফায়ার সার্ভিসের গাড়ির চালক। এতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং দুর্ঘটনায় একজন নিহত হয়। পরে গাড়ি চালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসক জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চাষাঢ়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান বলেন, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্যদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ফতুল্লায় আগুনের খবরে চাষাঢ়া ফায়ার স্টেশন থেকে অগ্নিকাণ্ডেস্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ির চালক চলন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।

গাড়িটি চাষাঢ়া মোড়ে দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে নেওয়ার পর জানা যায় চালক জাহাঙ্গীর আলম মারা গেছেন। চিকিৎসকের বরাতে তিনি আরও বলেন, চালক জাহাঙ্গীর আলম হার্ট অ্যাটাকে মারা গেছেন।

চালকের হার্ট অ্যাটাকের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া আরও একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯